[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

জরুরি কাজে অস্ট্রেলিয়ায় আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৩:১০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ক্রিকেট সংগঠক আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় গেছেন।

সোমবার তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় চলে গেছেন এবং আর দেশে ফিরবেন না। তবে তখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উপস্থিত হয়ে সেই গুঞ্জন নাকচ করেছিলেন।


এবার তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জরুরি প্রয়োজনে স্বল্প সময়ের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন। কাজ শেষ হলে দ্রুতই দেশে ফিরবেন বলেও জানান তিনি।


কতদিন সেখানে অবস্থান করবেন—এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি বুলবুল। আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সফরকারী সাংবাদিকরা তার সঙ্গে দেখা করতে পারবেন কি না—এ প্রশ্নেরও সুনির্দিষ্ট উত্তর দেননি তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর