টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে আগে ব্যাট করে পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে তারা।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো-এর আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এ রোববার ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না ভারতের। প্রথম ওভারেই ১ রান তুলতেই ফিরে যান ওপেনার অভিষেক শর্মা। তবে অন্যপ্রান্তে ঝড় তোলেন ইশান কিষান। ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।
মাঝের দিকে ১৭ বলে ২৭ রান করেন শুভম দুবে। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান যোগ করেন। এছাড়া তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান করেন।
বল হাতে পাকিস্তান ভিন্ন কৌশল নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে তারা একসঙ্গে ৬ জন স্পিনার ব্যবহার করে, যা আসরের ইতিহাসে নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি যৌথ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে; এর আগে আরও সাতবার এমন ঘটনা ঘটেছে।
পাকিস্তানের বোলারদের মধ্যে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। একটি করে উইকেট শিকার করেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক।
এখন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান।
এসআর
মন্তব্য করুন: