[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে রইল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০১ পিএম

সংগৃহীত ছবি

র‌্যাঙ্কিংয়ে ব্যবধান অনেক—এক দল তিন নম্বরে, অন্য দল তেরোতে।

শক্তি ও অভিজ্ঞতায়ও পার্থক্য স্পষ্ট। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে চাপে ছিল ইংল্যান্ড। হারলেই ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠার পথ কঠিন হয়ে যেত।


কলকাতার Eden Gardens–এ অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেয়ে স্বস্তি ফিরে পায় ইংলিশ শিবির। ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল একেবারেই মসৃণ নয়।


প্রথম ওভারেই আউট হন ফিল সল্ট, পরের ওভারে ফেরেন জস বাটলার। চার ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে মাত্র ২১ রান—কোনো বাউন্ডারি ছাড়াই। পরিসংখ্যান অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সহযোগী সদস্য দেশের বিপক্ষে পূর্ণ সদস্য দলের এমন শুরু খুবই বিরল ঘটনা।


তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ইনিংসের ২৭তম বলে প্রথম চার পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। জ্যাকব বেথেল ও টম ব্যান্টন তৃতীয় উইকেটে ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে চাপ কমান।
শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড, ফলে সুপার এইটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো তাদের।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর