[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়ে গ্রুপে শীর্ষে উইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডকে ৩০ রানে পরাজিত করে সি গ্রুপে চার পয়েন্ট নিয়ে এগিয়ে গেছে ক্যারিবীয়রা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ইংল্যান্ড প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ; ৮ রানের মধ্যে দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে দলটি।
এ সময় দ্রুতগতির ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেন সিমরন হেটমায়ার। তিনি ১২ বলে দুই চার ও দুই ছক্কায় ২৩ রান করেন।

শেষদিকে আরেক ব্যাটারের ১৭ বলে একটি চার ও চারটি ছক্কায় করা ৩৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে উইন্ডিজ।


১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। নির্ধারিত ওভারের আগেই ১৬৬ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন স্যাম কারান (৩০ বল), আর ফিল সল্ট ১৪ বলে ৩০ রান যোগ করেন।


এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করল ওয়েস্ট ইন্ডিজ।

এসআর

সম্পর্কিত খবর