[email protected] বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২

বার্সেলোনার নির্বাচনে ভোট দেবেন না লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৩ পিএম

সংগৃহীত ছবি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের পর আসন্ন নির্বাচনে লাপোর্তা আবারও নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ভিক্টর ফন্ট।


বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণে সাবেক তারকা ও কোচদের সমর্থন বিষয়টি আলোচনায় এসেছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ ইতিমধ্যেই ভিক্টর ফন্টকে সমর্থন জানিয়েছেন। তবে ক্লাবের অন্যতম তারকা ফুটবলার লিওনেল মেসি নির্বাচনে সরাসরি অংশ নেবেন না এবং কোনো প্রার্থীর পক্ষেও অবস্থান নেবেন না।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট এবং ইয়াহু স্পোর্টস জানিয়েছে, মেসি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন না এবং ভোটও দেবেন না। যদিও ফন্ট আগে জানিয়েছিলেন, নির্বাচনে জয়ী হলে প্রথম ফোন কল মেসির কাছে যাবে।


প্রতিবেদনে বলা হয়েছে, লাপোর্তার সঙ্গে মেসির দীর্ঘদিনের সম্পর্ক সুনামজনক নয়। এ কারণে তিনি বার্সেলোনার ক্লাব রাজনীতির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি-তে সক্রিয়ভাবে খেলছেন এবং নিজের ব্যস্ত জীবনকে নির্বাচনে অংশ না নেওয়ার মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে।


অতীতে বার্সেলোনার নির্বাচনে নিয়মিত অংশ নিতেন মেসি। তবে এবারের ভোটে অংশ না নেওয়ায় এটি একটি বড় পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। ক্লাব রাজনীতির বাইরে থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর