সিকান্দার রাজার ব্যক্তিগত রেকর্ডের দিনে জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে।
চলতি বিশ্বকাপে নিজের ১৫তম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েন এই অভিজ্ঞ অলরাউন্ডার, আর তার নেতৃত্বেই ওমানকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পায় জিম্বাবুয়ে।
সোমবার শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সিকান্দার রাজা। শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের দাপটে চাপে পড়ে যায় ওমান। পেসার রিচার্ড নাগরাবা ও ব্লেসিং মুজারাবানির গতিময় বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারায় তারা।
দলীয় বিপর্যয়ে ইনিংস টানার চেষ্টা করেন সুফিয়ান মেহমুদ ও বিনায়ক শুক্লা। ষষ্ঠ উইকেটে তাদের ৪৩ বলে ৪২ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় ওমান। একপর্যায়ে ৫ উইকেটে দলটির সংগ্রহ দাঁড়ায় ৬৯ রান।
তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। অল্প ব্যবধানে আরও তিনটি উইকেট হারায় ওমান। সুফিয়ান মেহমুদ ৩৯ বলে ২৫ এবং বিনায়ক শুক্লা ২১ বলে ২৮ রান করে আউট হন। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় ওমানের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে তিনটি করে উইকেট নেন মুজারাবানি, নাগরাবা ও ব্র্যাড ইভান্স।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে খুব একটা বেগ পেতে হয়নি। দুই উইকেট হারিয়ে হাতে ৩৯ বল রেখেই জয় নিশ্চিত করে তারা। ওপেনার ব্রায়ান বেনেট ৩৬ বলে ৭টি বাউন্ডারিতে করেন ৪৮ রান। এছাড়া ব্রেন্ডন টেইলর ৩০ বলে ৩১ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এসআর
মন্তব্য করুন: