[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

বিকল্প বিশ্বকাপ টুর্নামেন্টে টস ভাগ্যে না থাকায় ব্যাটিংয়ে দুরন্ত একাদশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৬ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাঁকা সূচিকে কাজে লাগিয়ে আয়োজিত অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।

পাঁচ দিনের এই সংক্ষিপ্ত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ধূমকেতু একাদশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রথমে ব্যাটিংয়ের দায়িত্ব পড়ে দুরন্ত একাদশের ওপর। ধূমকেতু দলে পারভেজ হোসেন ইমনকে রাখা হয়নি এবং অসুস্থতার কারণে খেলছেন না জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ জাতীয় দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বিসিবি এই সময়টাকে কাজে লাগিয়ে প্রায় আড়াই কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের আয়োজন করেছে। প্রথম দিনেই জাতীয় দলের ছায়া দল হিসেবে পরিচিত ধূমকেতু একাদশের বিপক্ষে মাঠে নামে দুরন্ত একাদশ।

তাসকিনের পরিবর্তে দুরন্ত দলে ডাক পাওয়া মুকিদুল ইসলাম মুগ্ধও শেষ পর্যন্ত একাদশে জায়গা পাননি। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে।

এক নজরে দুই দলের চূড়ান্ত একাদশ—

ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

দুরন্ত একাদশ:
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর