[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

লিটন-মোস্তাফিজদের বিশ্বকাপ না খেলতে পারা নিয়ে হতাশ জ্যোতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫৬ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পুরুষ দল অংশ নিতে না পারায় মন খারাপ বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।

বিশেষ করে লিটন দাস ও মোস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটাররা বিশ্বমঞ্চে খেলতে পারবেন না—এটা একজন খেলোয়াড় হিসেবে তাকে ব্যথিত করেছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জ্যোতি বলেন, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যে কোনো ক্রিকেটারের জন্য বড় অর্জন। নানা কারণে যখন সেই সুযোগ হাতছাড়া হয়, তখন কষ্ট পাওয়া স্বাভাবিক। তিনি জানান, শুধু তার নয়—পুরো দলের অনেকেরই বিষয়টি নিয়ে খারাপ লেগেছে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। সাত ম্যাচের সবগুলো জিতে মূল পর্বে জায়গা নিশ্চিত করে জ্যোতির দল। নেপাল থেকে বাছাইপর্ব শেষ করে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় দলের বিশ্বকাপ না খেলার বাস্তবতা মেনে নেওয়ার কথাও বলেন জ্যোতি। তার মতে, যা ঘটছে তা মেনে নিয়েই সামনে এগিয়ে যাওয়াই এখন সবচেয়ে জরুরি। ভবিষ্যৎ পরিকল্পনার দিকেই মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

নিজেদের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে জ্যোতি বলেন, এই অর্জনের পুরো কৃতিত্বই মেয়েদের। কঠোর পরিশ্রম, ত্যাগ আর মানসিক দৃঢ়তার কারণেই দল এই জায়গায় এসেছে। ভালো খেললে আলোচনায় আসা যায়, আর সেটাই তাদের লক্ষ্য—মাঠে ভালো ক্রিকেট খেলা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর