[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

১৫ ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪৭ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান।

গত রোববার ভারত-পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সময়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে কি না, তা নিয়ে আলোচনা চলছে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ নিয়েও। উল্লেখ্য, এই টুর্নামেন্ট শুরু হবে ১৩ ফেব্রুয়ারি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ব্যাংককে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল মাঠে নামার কথা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মূল জাতীয় দলের ম্যাচ না হলেও এই ‘এ’ দলের ম্যাচ বাতিল হওয়ার কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

ক্রিকেট বিষয়ক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নারী দলের এই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে নারীদের ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে। একই গ্রুপে রয়েছে ভারত ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

এদিকে, এই ইস্যুতে পিসিবির বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে নানা আলোচনা শোনা গেলেও, বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই আছে। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বোর্ড সভার ঘোষণা দেয়নি আইসিসি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর