[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

বিশ্বকাপ ম্যাচ দেখা যাবে যেসব মাধ্যমে, জানাল আইসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৬ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও দেশের ক্রিকেটপ্রেমীরা টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করতে পারবেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন দেশে কোন প্ল্যাটফর্মে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচগুলো সম্প্রচার করা হবে।

বাংলাদেশে এই ম্যাচগুলো দেখা যাবে টিএসএম এবং র‍্যাবিটহোল বিডি অ্যাপের মাধ্যমে। টিএসএম এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ ও আইসিসি ইভেন্ট বাংলাদেশের দর্শকদের জন্য সম্প্রচার করেছে। অন্যদিকে, র‍্যাবিটহোল বিডি মূলত গাজী টিভির ইউটিউবভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

বিশ্বকাপের আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের সীমিত সংখ্যক খেলা সম্প্রচার করা হবে। ভারতের দর্শকরা ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচটি দেখতে পারবেন স্টার স্পোর্টস ও জিও হটস্টারে। পাশাপাশি আফগানিস্তান–স্কটল্যান্ড ম্যাচসহ আরও কিছু প্রস্তুতি ম্যাচ জিও হটস্টারে সরাসরি দেখানো হবে। এসব ম্যাচের পুনঃসম্প্রচার আইসিসি টিভি ও আইসিসির বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকবে।

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করা হবে ডায়লগ প্লে এবং দ্য প্যাপারে চ্যানেলের মাধ্যমে।

আজ থেকে শুরু হওয়া প্রস্তুতি পর্ব চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বেঙ্গালুরুতে উদ্বোধনী প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও স্কটল্যান্ড। বাংলাদেশ দল নাম প্রত্যাহার করায় স্কটল্যান্ড এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। তারা বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে, যেখানে ৪ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি।

এবারের ওয়ার্মআপ পর্বে ভারত ও ভারত ‘এ’ দল দুটি ম্যাচ খেলবে, আর শ্রীলঙ্কা ‘এ’ দলও প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশে সম্প্রচার মাধ্যম:
টিএসএম, র‍্যাবিটহোল বিডি

ভারত:
জিও হটস্টার (নির্বাচিত ম্যাচ), আইসিসি টিভি ও আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম

শ্রীলঙ্কা:
ডায়লগ প্লে, দ্য প্যাপারে

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর