[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে মন্তব্য করলেন অস্ট্রেলিয়া অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি। ফলে এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে না লিটন-মিরাজদের।

বাংলাদেশের এই সিদ্ধান্ত ও আইসিসির অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য বিকল্প ভেন্যু নির্ধারণের উদাহরণ টেনে প্রশ্ন তুলছেন অনেকেই।

তবে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে খুব একটা ভাবিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অস্ট্রেলিয়া দল বিশ্বকাপে অংশ নিচ্ছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। অন্য কোনো বিষয় নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তারা।

মার্শ আরও বলেন, দলের নিরাপত্তা নিশ্চিত করতে যারা দায়িত্বে আছেন, তাদের ওপর পূর্ণ আস্থা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তাই এ নিয়ে অতিরিক্ত চিন্তার প্রয়োজন দেখছেন না তিনি।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ছিল অস্ট্রেলিয়ার শেষ প্রস্তুতি। তবে সেই সফরে তিন ম্যাচের সবকটিতেই হেরে হোয়াইটওয়াশের মুখে পড়ে তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর