[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের, বিজেপি নেতার কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৪ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান—এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে। পাকিস্তানের এই অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুর।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে অনুরাগ ঠাকুরকে উদ্ধৃত করে বলা হয়, ভারতের কাছে পরাজয় এড়াতেই পাকিস্তান এই পথ বেছে নিয়েছে। তাঁর মতে, ভারতীয় দলের মুখোমুখি হতে অনিচ্ছুক বলেই ম্যাচ বয়কটের ঘোষণা এসেছে।

পাকিস্তান সরকারের ভাষ্য অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তটি বাংলাদেশকে কেন্দ্র করে সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রতিবাদ হিসেবেই নেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়, বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দেওয়া হলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় বিসিসিআই। একই যুক্তিতে বাংলাদেশ দলও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

এই প্রেক্ষাপটেই পাকিস্তান তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর