[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ মঞ্চে আজ ফের মুখোমুখি ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৩:১০ পিএম

সংগৃহীত ছবি

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল আজ আবারও একে অপরের বিপক্ষে মাঠে নামছে।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে রোববার বুলাওয়েতে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই ম্যাচ।

এর আগে গত ২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল ভারত। সেই হারের স্মৃতি মুছে দিতে এবার প্রতিশোধের লক্ষ্যেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও একই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতই পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল, ফলে দুই দলের মধ্যকার আজকের লড়াই বাড়তি গুরুত্ব পাচ্ছে।

রাজনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচ শেষে দুই দলের মধ্যে ‘নো হ্যান্ডশেক’ নীতি অনুসরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এশিয়া কাপেও এমন দৃশ্য দেখা গিয়েছিল।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে আয়ুশ মহাত্রের নেতৃত্বাধীন ভারত। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে তারা সুপার সিক্সে জায়গা করে নেয়। এরপর স্বাগতিক জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের অপরাজিত অবস্থান ধরে রাখে।

অন্যদিকে পাকিস্তান শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। স্কটল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়ে তারা সুপার সিক্স নিশ্চিত করে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আজ ভারতের মুখোমুখি হচ্ছে।

ম্যাচটি বাংলাদেশ সময় আজ দুপুর দেড়টায় শুরু হবে। উল্লেখ্য, এই টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, যদিও শেষ ম্যাচে তারা জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর