[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

হাফেজ আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ১০:০৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম হাফেজ আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ এপ্রিল আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর জীবন ও কর্ম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের মোতাওয়াল্লি মাওলানা সাব্বির আহমাদ।

সঞ্চালনার দায়িত্ব পালন করেন কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যাত্রাবাড়ী থানার আমীর মুহাম্মদ যাকির হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যাত্রাবাড়ী থানা সেক্রেটারি নেসার উদ্দিন মাসউদ, নায়েবে আমির মো. হেলাল উদ্দিন, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজির আহমাদ ভূঁইয়া এবং দারুল মুহতারাম বাগিচা জামে মসজিদের ক্যাশিয়ার মাওলানা কারী মফিজুর রহমান।


বক্তারা মরহুমের দ্বীনি সেবা, শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


অনুষ্ঠান শেষে ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদের খাদেমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর