[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

শারীরিক সুস্থতায় নবীজি (সা.)-এর শেখানো সকাল-সন্ধ্যার বিশেষ দোয়া

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

ইসলামে শারীরিক ও মানসিক সুস্থতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সুস্থ থাকার জন্য নিয়মিত কিছু বিশেষ দোয়া পাঠ করতেন। সাহাবায়ে কেরামও নবীজি (সা.)-এর অনুসরণে সেই আমলগুলো অত্যন্ত

ইসলামে শারীরিক ও মানসিক সুস্থতাকে অত্যন্ত  গুরুত্বের সাথে পালন করতেন। শারীরিক সুস্থতা বজায় রাখতে তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একটি বিশেষ দোয়া তিনবার পাঠ করার পরামর্শ দিয়েছেন।

দোয়াটি হলো:

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আংতা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমার শরীর সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তি সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তি সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।’

​আবু দাউদ শরিফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুর রাহমান ইবনু আবূ বকর (রা.) তাঁর পিতাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়তে শুনে এর কারণ জানতে চেয়েছিলেন। উত্তরে তাঁর পিতা জানান, তিনি স্বয়ং রাসুলুল্লাহ (সা.)-কে এই শব্দগুলো দিয়ে দোয়া করতে শুনেছেন এবং তিনি নবীজি (সা.)-এর সেই পবিত্র সুন্নত বা নিয়ম অনুসরণ করতেই ভালোবাসেন। সুস্থ ও কর্মক্ষম থাকতে মুমিন মুসলমানদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকর আমল।

এসআর

সম্পর্কিত খবর