[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

হজ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ১:৩৭ এএম

সংগৃহীত ছবি

পবিত্র হজ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি দেখতে রাজধানীর হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি হাজিদের সেবা ও ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য থাকা-খাওয়া, চিকিৎসা, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

তিনি হাজিদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে হজযাত্রীদের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ক্যাম্পে নিবন্ধন, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হচ্ছে।


পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ বছর হজযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এসআর

সম্পর্কিত খবর