জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও পাঁচটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার (২০ মার্চ) এ সংক্রান্ত সময়সূচি প্রকাশ করেছে।
ঘোষণা অনুযায়ী, শনিবার (২০ মার্চ) ভোরের পর থেকে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
দ্বিতীয় জামাত পরিচালনা করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
তৃতীয় জামাতে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।
চতুর্থ জামাতে ইমাম থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।
আর পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়া, প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।
এসআর
মন্তব্য করুন: