আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, যা মুসলিম বিশ্বে 'জুমাতুল বিদা' নামে পরিচিত। রমজান মাসের বিদায়ী আমেজ এবং সপ্তাহের
শ্রেষ্ঠ দিন জুমার সম্মিলন এই দিনটিকে মুমিন মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত করে তুলেছে। ইসলামের দৃষ্টিতে জুমার দিনটি এমনিতেই সপ্তাহের সেরা দিন, আর রমজানের শেষ জুমায় ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে এই দিনে দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত রয়েছে বলে হাদিসে বর্ণিত আছে।
জুমাতুল বিদার এই বরকতময় দিনে অধিক সওয়াব হাসিলের জন্য কিছু সুন্নতি আমল পালন করা জরুরি। এর মধ্যে রয়েছে উত্তমরূপে গোসল করা, পরিষ্কার পোশাক পরিধান ও সুগন্ধি ব্যবহার করা। এছাড়া পায়ে হেঁটে দ্রুত মসজিদে যাওয়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ।
অনেক দেশে এই দিনটিকে 'আল-কুদস দিবস' হিসেবেও পালন করা হয়, যেখানে ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল-আকসা মুক্তির জন্য দোয়া ও জনসচেতনতা তৈরি করা হয়। মূলত আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করার এক অনন্য সুযোগ এই জুমাতুল বিদা।
এসআর
মন্তব্য করুন: