[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২

ঈদুল ফিতরের নামাজ: নিয়ত, পদ্ধতি ও গুরুত্বপূর্ণ বিধান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ৭:৫১ পিএম

সংগৃহীত ছবি

ইসলামি শরিয়তে ঈদুল ফিতর-এর নামাজ ওয়াজিব হিসেবে বিবেচিত। এই নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হয় এবং এতে অতিরিক্ত ছয়টি তাকবির রয়েছে।

সঠিকভাবে নামাজ আদায়ের জন্য নিয়ত, নিয়ম ও কেরাত সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ।

নিয়ত
নামাজের জন্য মূল বিষয় হলো অন্তরের ইচ্ছা বা সংকল্প। ঈদের নামাজ আদায়ের সময় মনে রাখতে হবে এটি দুই রাকাত ওয়াজিব নামাজ এবং এতে ছয়টি অতিরিক্ত তাকবির রয়েছে।

চাইলে এভাবে নিয়ত করা যেতে পারে, আমি কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ, ছয় তাকবিরসহ, এই ইমামের পেছনে আদায় করছি।


আরবি ভাষায় নিয়ত পড়া বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে আরবিতেও নিয়ত করতে পারেন।


নামাজের নিয়ম-
ঈদের নামাজ দুই রাকাত। প্রথমে তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করে ছানা পড়তে হয়। এরপর তিনটি অতিরিক্ত তাকবির দিতে হয়। প্রথম দুই তাকবিরে হাত কানের লতি পর্যন্ত তুলে ছেড়ে দিতে হয় এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হয়।

তারপর সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়ে রুকুতে যেতে হয়।
দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়তে হয়। এরপর রুকুতে যাওয়ার আগে আবার তিনটি তাকবির দিতে হয়।

এখানে তৃতীয় তাকবিরের পর হাত ছেড়ে রাখতে হয় এবং চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হয়। এরপর স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করতে হয়।
কেরাত- 
ঈদের নামাজে নির্দিষ্ট কিছু সুরা পড়া সুন্নত। প্রথম রাকাতে ‘সুরা আ‘লা’ এবং দ্বিতীয় রাকাতে ‘সুরা গাশিয়াহ’ পড়া উত্তম। এছাড়া প্রথম রাকাতে ‘সুরা কফ’ এবং দ্বিতীয় রাকাতে ‘সুরা কমার’ পড়ার কথাও হাদিসে উল্লেখ রয়েছে। তবে প্রয়োজনে অন্য সুরাও তিলাওয়াত করা যেতে পারে।


সঠিক নিয়মে ঈদের নামাজ আদায় করলে ইবাদতের সৌন্দর্য ও পরিপূর্ণতা বৃদ্ধি পায়। তাই এসব বিধান জানা ও অনুসরণ করা প্রত্যেক মুসল্লির জন্য গুরুত্বপূর্ণ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর