[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৫ চৈত্র ১৪৩২

২০ মার্চ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা: জানালো আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ৯:৪৭ এএম

আরব বিশ্বের দেশগুলোতে এ বছর পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা

 সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তার মতে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ করার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

​চাঁদ দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আল জারওয়ান জানান, বুধবার ২৯তম রমজানের সন্ধ্যায় আরব দেশগুলোর আকাশে নতুন চাঁদ বা অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ৩০টি রোজা পূর্ণ হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। আর মহাকাশ গবেষণার এই হিসাব অনুযায়ী, শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদের দিনটি হবে ২০ মার্চ। তবে ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর