[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

১৮ মার্চ শাওয়ালের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের: ১৯ মার্চ হতে পারে ঈদুল ফিতর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১০:৩৬ পিএম

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান

 জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সোমবার (১৬ মার্চ) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, হিজরি ১৪৪৭ সনের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার রমজানের ২৯তম দিন।

ওইদিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে পরদিন বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার (২০ মার্চ) ঈদ অনুষ্ঠিত হবে।

​সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কোনো নাগরিক খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে তা নিকটস্থ আদালতে বা স্থানীয় প্রশাসনিক কেন্দ্রে গিয়ে জানাতে হবে। সাক্ষ্য নিবন্ধনের মাধ্যমে ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

বিশেষ করে যাদের চাঁদ দেখার সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে, তাদের নিজ নিজ অঞ্চলের কমিটির সঙ্গে যুক্ত হয়ে বিষয়টি গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বুধবার সূর্যাস্তের পর দেশটির বিভিন্ন উঁচু স্থানে সরকারি পর্যবেক্ষক দলগুলোর পর্যালোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর