[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

ইতিকাফ অবস্থায় নারীদের ঘরের কাজ ও রান্নাবান্নার বিধান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১২:৪৬ পিএম

রমজানের শেষ দশকে নারীদের জন্য ঘরে ইতিকাফ করা একটি ফজিলতপূর্ণ আমল। তবে

 ইতিকাফ অবস্থায় শরিয়তসম্মত প্রয়োজন ছাড়া নির্ধারিত স্থানের বাইরে বের হওয়া নারীদের জন্য বৈধ নয়।

ধর্মীয় বিধান অনুযায়ী, ইতিকাফের নির্ধারিত স্থান থেকে বের হয়ে রান্না করা বা ঘরের কাজ করতে গেলে ইতিকাফ ভেঙে যাবে। তবে ইতিকাফের জায়গায় অবস্থান করেই যদি আটা মাখা বা সবজি কাটার মতো কাজ করা সম্ভব হয়, তবে তা করা যাবে।

​যদি খাবার এনে দেওয়ার মতো কেউ না থাকে, তবেই কেবল খাবার সংগ্রহের প্রয়োজনে নারী স্বল্প সময়ের জন্য বাইরে যেতে পারবেন। তবে ইবাদতে পূর্ণ একাগ্রতা বজায় রাখার জন্য ইতিকাফে বসার আগেই গৃহস্থালি কাজের বিকল্প ব্যবস্থা করে নেওয়াকে উত্তম বলে পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর