[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ১০:০২ পিএম

দেশের সুফি তরিকার মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বানে রবিবার রাজধানীতে পীর-মাশায়েখ ও সুফি সাধকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. কুদরত এ খোদার নিমন্ত্রণে আয়োজিত এ মাহফিলে দেশ-বিদেশের পাঁচ শতাধিক পীর-মাশায়েখ, সুফি সাধক, ইসলামী গবেষক ও তরিকতপন্থি গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সুফিবাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, সহনশীলতা ও মানবকল্যাণ।

এই আদর্শকে সামনে রেখে দেশের বিভিন্ন তরিকার অনুসারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করা সময়ের দাবি।

ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা বলেন, সুফি পরিমণ্ডলের বিভক্ত অবস্থান দূর করে একটি সমন্বিত অবস্থান তৈরি করা গেলে সমাজে শান্তি, সহমর্মিতা ও নৈতিকতার বার্তা আরও শক্তভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাইফিয়া দরবার শরীফের হযরত মাওলানা আতায়ে রাব্বী সিদ্দিকী আস-সাইফী, ভারতের আজমির শরীফের ওয়ালী মঞ্জিলের হাজী সৈয়দ ওয়াসিম উদ্দিন চিশতী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, মোহাম্মাদিয়া দরবার শরীফের ড. মোহাম্মদ আহসানুল হাদী, সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির ড. এম আব্দুল কুদ্দুস বাদশা, কলকাতার মেহেদীবাগ দরবার শরীফের মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া আল ওয়াইসী, গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর সাহেব তাজিনুর রহমান, বকশি বাজার খানকা শরীফের শাহ সূফী সৈয়দ আনোয়ার মোবারকি আল কাদরী, নুরে হক দরবার শরীফের আল্লামা হানিফ নূরী, সুরেশ্বর দরবার শরীফের ড. সৈয়দ শাহ সূফী মুক্তাদির নূরী আল সুরেশ্বরী প্রমুখ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর