[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

আল-আকসায় জুমার নামাজে ইসরাইলি বিধিনিষেধ: মাত্র ১০ হাজার মুসল্লি প্রবেশের অনুমতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৪ পিএম

পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে

 কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতি শুক্রবার সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লি সেখানে প্রবেশের সুযোগ পাবেন, যা সাধারণ সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য।

এই অনুমতির ক্ষেত্রেও বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে; যেখানে কেবল ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নারী এবং ১২ বছর পর্যন্ত শিশুরা প্রবেশের অনুমতি পাবে।

জর্ডান-পরিচালিত ইসলামিক ওয়াকফ জানিয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা প্রাঙ্গণে ছায়া ও চিকিৎসা কেন্দ্র স্থাপনের মতো নিয়মিত প্রস্তুতিমূলক কাজেও বাধা দিচ্ছে। এমনকি মসজিদের প্রবীণ ইমাম শেখ মুহাম্মদ আল-আব্বাসিকেও এক সপ্তাহের জন্য সেখানে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।

ফিলিস্তিনিদের আশঙ্কা, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে ইসরাইল পর্যায়ক্রমে আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর