পবিত্র রমজান মাসে দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে কুরআন খতমের মাধ্যমে
তারাবিহ নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশিকা প্রদান করা হয় যাতে কর্মজীবী ও ভ্রমণকারী মুসল্লিরা দেশের যেকোনো প্রান্তে খতমের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন।
প্রথম ৬ দিন: প্রতিদিন দেড় পারা করে তিলাওয়াত করতে হবে (মোট ৯ পারা)।
পরবর্তী ২১ দিন: প্রতিদিন এক পারা করে তিলাওয়াত করতে হবে (মোট ২১ পারা)।
খতমের সময়: এই নিয়ম অনুসরণ করলে ২৭ রমজান অর্থাৎ পবিত্র শবে কদরের রাতে সম্পূর্ণ কুরআন খতম সম্পন্ন হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বিভিন্ন মসজিদে কুরআন তিলাওয়াতের পরিমাণে ভিন্নতা থাকলে নিয়মিত যাতায়াতকারী ও কর্মজীবী মুসল্লিদের পক্ষে খতমের পূর্ণ সওয়াব পাওয়া এবং মানসিক প্রশান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানেই নির্দিষ্ট আয়াত ও সূরা ভিত্তিক এই অভিন্ন নিয়ম অনুসরণ করতে মসজিদ কমিটি ও ইমামদের অনুরোধ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: