২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় ঘিরে ওঠা ষড়যন্ত্রের নানা আলোচনা নাকচ করে দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
এনজোর মতে, কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের দুটি ম্যাচ খেলতে হওয়ায় আর্জেন্টিনার ফুটবলারদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছিল। টুর্নামেন্টের শেষ দিকে এসে সেই ক্লান্তির প্রভাব দলের পারফরম্যান্সেও পড়েছিল।
এ প্রসঙ্গে এনজো বলেন, দলের প্রায় অর্ধেক খেলোয়াড়ই কোনো না কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিশ্বকাপের শেষ কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত কঠিন। ফাইনালে ওঠার পর সবাই নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছিলেন।
তবে ম্যাচের ফল নিয়ে হতাশার মধ্যেও টাইব্রেকারে খেলা গড়ালে আর্জেন্টিনার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন এই মিডফিল্ডার। তাঁর বিশ্বাস, পেনাল্টি শুটআউট হলে জয় পেত আর্জেন্টিনাই।
এনজোর ভাষ্য, পেনাল্টিতে গেলে তাঁদের জয়ের সম্ভাবনা ছিল প্রবল। কারণ, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ওপর দলের পূর্ণ আস্থা ছিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি ঠেকানোর ক্ষেত্রে তাঁর দক্ষতার বিষয়টি দল ভালোভাবেই জানত।
এফ/ডি