টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন অভিষেক শর্মার দখলে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য অভিষেকের নাম নেই সর্বাধিক ডাকের তালিকায়। এই সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটারদের মধ্যে রয়েছেন কয়েকজন অভিজ্ঞ তারকা।
দাসুন শানাকা
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড শ্রীলঙ্কার দাসুন শানাকার। ২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর তিনি ১২৪ ইনিংসে প্রায় ১৩০ স্ট্রাইক রেটে ২ হাজার ৪৮ রান করেছেন। এর মধ্যে ১৬ বার কোনো রান না করেই আউট হয়েছেন তিনি।
পল স্টার্লিং
তালিকার পরের অবস্থানে আছেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং। ১৬০ ইনিংসে তার সংগ্রহ ২ হাজার ৮৯৯ রান, স্ট্রাইক রেট প্রায় ১৩৫। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪ বার শূন্য রানে ফিরেছেন এই আইরিশ ব্যাটার।
সৌম্য সরকার
বাংলাদেশের সৌম্য সরকারও রয়েছেন এই তালিকার শীর্ষস্থানীয়দের মধ্যে। ৮৮ ইনিংসে ১২২ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৪৯৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ বার ডাক মেরেছেন তিনি।
১২টি করে ডাক চারজনের
এর পরের অবস্থানে রয়েছেন চার ক্রিকেটার। ১২টি করে শূন্য রানে আউট হয়েছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, ভারতের রোহিত শর্মা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাকের তালিকায় শানাকার পরই রয়েছেন স্টার্লিং ও সৌম্য। আর ১২টি ডাক নিয়ে যৌথভাবে পরের অবস্থানে আছেন চার অভিজ্ঞ ক্রিকেটার।
এসআর