[email protected] সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিশেষ বিদায়ী ম্যাচের সম্ভাবনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের

 ঘোষণা দেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচটি দেশের মাটিতে উদযাপনের সুযোগ তৈরি হতে পারে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে লিওনেল মেসির জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এই সময়ের মধ্যে দুই থেকে চারটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক চিন্তাভাবনা চলছে, যার মাধ্যমে সমর্থকেরা ঘরের মাঠে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারবেন।

​ম্যাচের ভেন্যু হিসেবে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল, কর্দোবা বা মেসির জন্মশহর রোসারিওর কথা উঠে এসেছে, তবে প্রতিপক্ষ, তারিখ কিংবা মাঠ সংক্রান্ত কোনো বিষয়ই এখনো চূড়ান্ত হয়নি। এএফএ-র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে মেসির মতামত জানা জরুরি। তিনি সম্মতি দিলেই এই আয়োজন বাস্তবায়িত হবে। উল্লেখ্য, ২০৭ ম্যাচে ১২৫ গোল এবং ২০২২ বিশ্বকাপসহ ছয়টি বড় শিরোপা নিয়ে ক্যারিয়ার শেষ করা এই তারকার ইন্টার মিয়ামির চুক্তি বলবৎ থাকায় তাঁর ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই।

এসআর

সম্পর্কিত খবর