[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশে কে কে থাকছেন?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ১:১৭ পিএম

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল।

প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো, যারা ২০২২ বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।

সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মরক্কো এবারও প্রস্তুত। তবে কাগজে-কলমে এখনো ম্যাচের ফেবারিট হিসেবে ধরা হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

চোটের কারণে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

তার অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন সমন্বয় দেখা যেতে পারে। ফরোয়ার্ড লাইনে সুযোগ পেতে পারেন মাতেউস কুনিয়া কিংবা ইগোর থিয়াগো।

উইংয়ে থাকবেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র, আর আক্রমণ সাজানোর দায়িত্বে থাকতে পারেন লুকাস পাকেতা।

মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে ব্রুনো গিমারেশের জুটি দেখা যেতে পারে। রক্ষণভাগে মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের সঙ্গে দানিলো এবং ডগলাস দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার।

অন্যদিকে মরক্কোও কিছুটা চোট সমস্যায় ভুগছে। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ ইনজুরির কারণে অনিশ্চিত। এছাড়া নুসাইর মাজরাউইয়ের খেলাও শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত নয়। হাঁটুর চোটে এজ আবদে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে যেতে পারেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আলিসন বেকার; ডগলাস, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো; কাসেমিরো, ব্রুনো গিমারেশ; রাফিনিয়া, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র; ইগোর থিয়াগো।

মরক্কোর সম্ভাব্য একাদশ

বোনো; আশরাফ হাকিমি, ইসা দিওপ, চাদি রিয়াদ, নুসাইর মাজরাউই; নাবিল এল আয়নাউই, আমিন বুয়াদি; বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ; ইলিয়াস সাইবারি।

বিশ্বকাপের শুরুতেই দুই দলের এই লড়াই ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে দারুণ উপভোগ্য এক ম্যাচ। ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন জয়ে শুরু করতে চাইলেও মরক্কোও সহজে ছেড়ে কথা বলবে না।

এসআর

সম্পর্কিত খবর