[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ৭:৩৭ পিএম

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে বাধা টপকায় লাল-সবুজের প্রতিনিধিরা।


ম্যাচের একমাত্র গোলটি আসে মানিকের কাছ থেকে, যা শেষ পর্যন্ত জয় নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ আবারও ফাইনালে উঠে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখল।


ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের ভিত্তিতে।


খেলার শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে এবং দ্রুতই প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। প্রথমার্ধের শুরুতেই সেট-পিস থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় দলটি। ডান দিক থেকে মুর্শেদ আলীর বাড়ানো বল মানিক নিখুঁত হেডে জালে পাঠান।


এর কিছুক্ষণ পর আরেকটি গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নেপাল সমতা ফেরানোর চেষ্টা চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়। ফলে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর