[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

মিরাজের রানআউট ঘিরে বিতর্ক, সমালোচনায় মোহাম্মদ কাইফ ও অজয় জাদেজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ৭:১৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-এর মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে এক রানআউটকে ঘিরে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ম্যাচ চলাকালে পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা-র রানআউটের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।


এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, খেলাধুলায় ন্যায্যতার বিষয়টি সব সময় গুরুত্ব পাওয়া উচিত। তার মতে, উইকেট পাওয়ার জন্য অতিরিক্ত আগ্রাসী মনোভাব কখনো কখনো বিতর্ক তৈরি করতে পারে।


ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা-ও বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, এমন ঘটনাগুলো থেকে দলগুলোর সতর্ক থাকা প্রয়োজন এবং খেলোয়াড়দের আচরণ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।


ঘটনাটি ঘটে ম্যাচের ৩৯তম ওভারে। তখন পাকিস্তানের হয়ে ব্যাট করছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। রিজওয়ানের খেলা বলটি বোলার মেহেদী হাসান মিরাজ-এর কাছে আসে। তিনি পা দিয়ে বলটি থামান। এ সময় নন-স্ট্রাইকে থাকা সালমান কিছুটা এগিয়ে ক্রিজের বাইরে চলে যান।

মুহূর্তের মধ্যেই মিরাজ বল তুলে স্টাম্প ভেঙে রানআউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সালমানকে আউট ঘোষণা করেন, কারণ তখন তিনি ক্রিজের বাইরে ছিলেন।


রানআউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাঠেই ক্ষোভ দেখান সালমান আলী আগা। যদিও ক্রিকেটের নিয়ম অনুযায়ী বল ‘ডেড’ হওয়ার আগে ব্যাটার ক্রিজের বাইরে থাকলে রানআউট বৈধ।


ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৭৪ রান করে অলআউট হয়। দলের হয়ে ৭৫ রান করেন মাজ সাদাকাত এবং ৬৪ রান করেন সালমান আলী আগা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর