[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ২:১৭ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।

তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো গ্রহণযোগ্য কারণ জানা যায়নি। বিষয়টি বাংলাদেশের জনগণের মধ্যে হতাশা, ক্ষোভ ও বেদনার সৃষ্টি করেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান দেশের কোনো টেলিভিশন চ্যানেলে প্রচার বা সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমের শীর্ষ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর