[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

গত সেপ্টেম্বরে মসজিদে নববীতে ২ কোটিরও বেশি পুণ্যার্থীর আগমন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ১১:৫৮ এএম

সংগৃহীত ছবি

গত সেপ্টেম্বর মাসে সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে ২ কোটি ১৬

 লাখ ১৫ হাজার ৯৭৭ জন মুসল্লি ও দর্শনার্থী আগমন করেছেন। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি সম্প্রতি এ সংক্রান্ত একটি উপাত্ত প্রকাশ করেছে।

​কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উক্ত সময়ে পবিত্র রওজা শরীফে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী পথনির্দেশনা সেবা এবং ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন পুণ্যার্থী সেবাকেন্দ্রের নানাবিধ সুবিধা গ্রহণ করেছেন।

​দর্শনার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত উদ্যোগগুলোর অধীনে ৮১ হাজার ২৪৩ জন দর্শনার্থী মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেন। একই সঙ্গে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন মানুষ।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ সংখ্যাগুলো দর্শনার্থীদের উচ্চমানের সেবা প্রদানের নিরবচ্ছিন্ন প্রচেষ্টাকেই নির্দেশ করে। এর মূল লক্ষ্য হলো মসজিদে নববীতে আগত মুসল্লিদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করা এবং পবিত্র ও শান্ত পরিবেশে ইবাদত-বন্দেগি পালন সহজতর করা।

এসআর

সম্পর্কিত খবর