[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

রিজিকের ৩টি দরজা যা কখনো বন্ধ হয় না

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৮ পিএম

সংগৃহীত ছবি

মানুষের জীবনের নানা সংকটে বা রিজিক নিয়ে দুশ্চিন্তার সময় চারপাশের পথ বন্ধ মনে হলেও

 আল্লাহর রহমত ও কল্যাণের দরজা সবসময় উন্মুক্ত থাকে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রিজিকের এমন তিনটি বিশেষ দরজার কথা তুলে ধরা হলো, যা কখনোই বন্ধ হয় না।

​প্রথমত, তাকওয়া বা খোদাভীতি। কঠিন পরিস্থিতিতেও আল্লাহকে ভয় করে তাঁর অবাধ্যতা থেকে বেঁচে চললে তিনি উত্তরণের পথ তৈরি করে দেন। সুরা আত-তালাকের ২-৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য সংকটের সমাধানের পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না।

​দ্বিতীয়ত, ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। গুনাহের কারণে হতাশ না হয়ে বারবার আল্লাহর কাছে 'আস্তাগফিরুল্লাহ' বলে ক্ষমা চাওয়ার মাধ্যমে রিজিকের পথ সুগম হয়। সুরা নূহের ১০-১২ নম্বর আয়াতে বলা হয়েছে, ইস্তিগফারের মাধ্যমে শুধু গুনাহই মাফ হয় না, বরং আল্লাহ প্রচুর বৃষ্টিপাত, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধির পাশাপাশি উদ্যান ও নদী-নালা প্রবাহের মাধ্যমে জীবনে বরকত দান করেন।

​তৃতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ বা শুকরিয়া। কম পাওয়ার আফসোস না করে প্রাপ্ত নেয়ামতের জন্য 'আলহামদুলিল্লাহ' বললে রিজিক আরও বৃদ্ধি পায়। সুরা ইবরাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ প্রতিশ্রূতি দিয়েছেন যে, বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি অবশ্যই তার নেয়ামত বাড়িয়ে দেবেন।

​তাই জীবন সংকীর্ণ মনে হলে মানুষের কাছে হতাশ না হয়ে আল্লাহ তাআলার ওপর পূর্ণ ভরসা রেখে তাকওয়া, ইস্তিগফার ও শুকরিয়া আদায় করা উচিত। পাখির মতো মানুষের রিজিকের দায়িত্বও আল্লাহর হাতে, এবং তিনি প্রত্যেকের জন্য কোনো না কোনোভাবে রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর