পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ, যা পালন করলে পূর্ণ এক বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পাওয়া যায়। সহিহ মুসলিম ও
মুসনাদে আহমদের হাদিস অনুযায়ী, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিজে এই রোজা রাখতেন এবং সাহাবিদেরও নির্দেশ দিতেন; তিনি জানিয়েছেন যে ব্যক্তি রমজানের রোজা পূর্ণ করার পর শাওয়ালের ছয়টি রোজা রাখবে, সে যেন সারা বছরই রোজা রাখল।
রাসুলুল্লাহ (সা.) আরও স্পষ্ট করেছেন যে পরিবারের হক নষ্ট করে সারা বছর রোজা না রেখে রমজানের পর শাওয়ালের এই নির্দিষ্ট ছয়টি রোজা রাখলেই সংবৎসর ইবাদতের সওয়াব হাসিল হবে।
তবে এই বিশেষ মর্যাদা লাভের জন্য শর্ত হলো পুরো রমজান মাসে রোজা পালন করা। ইসলামি বিশেষজ্ঞদের মতে, শাওয়ালের এই ছয়টি রোজা রাখার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা ধারাবাহিকতা নেই; ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যেকোনো সময় টানা ছয় দিন অথবা বিরতি দিয়ে সুবিধামতো ছয়টি রোজা রাখলেই এই ফজিলত লাভ করা সম্ভব।
এসআর
মন্তব্য করুন: