[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ৭:৫২ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন

অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে দুটি আইন পাসের উদ্যোগ নিয়েছে। একটি হলো সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও-সংক্রান্ত আইন।

শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ তোলেন।

ফখরুলের ভাষায়, নির্বাচনের আগে এমন গুরুত্বপূর্ণ আইন পাস করার উদ্যোগ সরকারের ভিন্ন উদ্দেশ্যের ইঙ্গিত দেয়, যা গণতান্ত্রিক অগ্রগতির পথে বাধা তৈরি করতে পারে।

তিনি বলেন, জনগণের পূর্ণ সমর্থন ছাড়া তাড়াহুড়ো করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয়। তার মতে, এসব আইন নিয়ে আলোচনা ও বিতর্কের পর নতুন জাতীয় সংসদে সিদ্ধান্ত নেওয়াই যুক্তিসঙ্গত হবে।
ফলে সরকারকে এমন তড়িঘড়ি সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

 

এসআর

সম্পর্কিত খবর