[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ১১:২৮ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার

বর্তমান শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তথ্য নিচ্ছেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাঁর চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—এ বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক পরিবর্তনের এই সময়ে খালেদা জিয়ার ভূমিকা জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এ ছাড়া তিনি সংশ্লিষ্ট সকলকে সহায়তা ও সমন্বয়ের বিষয়ে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।

 

এসআর

সম্পর্কিত খবর