[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ৬:৪৩ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, মহাসড়কে জননিরাপত্তা বিঘ্নিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিছিলটি বের করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেছে।

তিনি আরও বলেন, দেশবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শনিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে ওই মিছিল বের করা হয়।

এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযানে নামে। 

এসআর

সম্পর্কিত খবর