[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত এনসিপিসহ আট দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৫:২৯ এএম

সংগৃহীত ছবি

জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দল।

খুব শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ কর্মসূচি জানাবে বলে জানা গেছে।

দলগুলোর চার দফা দাবির মধ্যে রয়েছে—

  • সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন
  • নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা
  • জাতীয় পার্টি (জাপা) ও ১৪–দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা
  • জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা

কয়েক দফা আলোচনার পর এসব বিষয়ে আটটি দল একমত হয়েছে।

যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে—জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের খেলাফত মজলিস, নূরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। 

এসআর

সম্পর্কিত খবর