[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

সাবেক এমপি শামীমা ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৫ ১০:৩৯ এএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কৃষক লীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১০ মে) রাজধানীর ধানমণ্ডির ঝিগাতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় হত্যা ও হত্যা প্রচেষ্টার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

এসআর

সম্পর্কিত খবর