[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

কারো সাথে জোট করবে না এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ১০:৪৯ এএম

ফাইল ছবি

তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

দলটির নেতারা জানিয়েছেন, তারা কোনো বড় জোটে যুক্ত হবে না এবং সারা দেশে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে

বুধবার (৫ মার্চ) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এনসিপির নেতারা এসব তথ্য জানান।

তারা বলেন, দলের নিবন্ধনের জন্য ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। দলীয় প্রতীক চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই দলের ফোরামে আলোচনা করে প্রতীক নির্ধারণ করা হবে।

জোট প্রসঙ্গে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা অন্য কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না। তবে ছোট দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা হতে পারে

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘ঈদের পর আমরা দলীয় নিবন্ধনের জন্য আবেদন করব এবং নির্বাচনের প্রস্তুতি নেব।’

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক সক্ষমতা আমাদের রয়েছে।

জাতীয় নির্বাচনের আগে আমরা দেশব্যাপী দলীয় কার্যক্রম আরও বিস্তৃত করতে কাজ করছি।’

এসআর

সম্পর্কিত খবর