ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও প্রকাশ করেন আসিফ মাহমুদ। ছবিতে তার সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়।
তবে ফেসবুক পোস্টে তারা কোন গন্তব্যে যাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি আসিফ মাহমুদ।
এ/এইচ/টি