[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ব্যক্তিগত ক্ষতি করা ব্যক্তির জন্যও ন্যায়বিচার চান আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬ ৭:৩৩ এএম

সংগৃহীত ছবি

নিজের ও পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন—এমন কোনো ব্যক্তির প্রতিও যেন

 অন্যায় না হয়, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, সে ধরনের ব্যক্তির কোনো ক্ষতিতেও তিনি কোনো উল্লাস বা আনন্দ অনুভব করেন না।

​সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ কথা বলেন।

​ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, "আমার এবং আমার পরিবারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এমন একজন ব্যক্তি। এমন সব উপায়ে ক্ষতি করেছেন, যা হয়তো ভাষায় প্রকাশ করার মতোও নয়। তবুও, তার জায়গায় নিজেকে রেখে যখন ভাবি, তখন তার ক্ষতিতেও উল্লাস বা আনন্দ অনুভব করতে পারি না।"

​নিজের উদার ও মানবিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, "এমন মানুষদের সঙ্গেও যেন অন্যায় না হয়। তারাও ন্যায়বিচার পাক।"

এসআর

সম্পর্কিত খবর