[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১ এলাকায় শিশুদের টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, লুটপাট ও ভবন ভাঙচুরের ঘটনাকে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে তুলনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে শিশুদের হাসপাতাল ধ্বংস করে ভূমি দখলের কার্যক্রম চালিয়েছে, মিরপুরে একই ধরনের কায়দায় শিশুদের টিকাকেন্দ্র ভেঙে জমি দখলের চেষ্টা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মুখোশ পরা প্রায় ২৫০ জন ব্যক্তি রাতে কেন্দ্রে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কেন্দ্রের বিভিন্ন স্থাপনা তছনছ এবং মালামাল লুট করা হয়।

পরে ভারী যন্ত্রপাতি দিয়ে কেন্দ্রের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয়। হামলা, লুটপাট ও ভাঙচুরে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় বিএনপির এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।

এসআর

সম্পর্কিত খবর