সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ ও সুশাসন দিতে ব্যর্থ হয়ে এখন মানবাধিকার এবং মানুষের মৌলিক
অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম দাবি করেন, তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয় এবং তিনি নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হচ্ছেন। দুদকের অপব্যবহার, পুলিশ সংস্কার না করা এবং নির্বাচন কমিশনকে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে তিনি বিএনপিকে সরকারের দুর্নীতি দমন কার্যক্রম নিরপেক্ষ রাখার আহ্বান জানান। এছাড়া জাতিসংঘ সফরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং জাতীয় ঐক্য গঠনে ব্যর্থতার সমালোচনা করেন তিনি। পরিশেষে, জনগণের রায় ও মানবাধিকার অবজ্ঞার প্রতিবাদে আবারও গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক।
এসআর