[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সরকারের ৬ মাস পূর্তিতে চরমোনাই পীরের ৬ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৮:১১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্তিতে সরকারের কাজের পর্যালোচনা করে

 ছয়টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকারটি সাধারণ কোনো নির্বাচনের মাধ্যমে গঠিত হয়নি; বরং ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে এসেছে।

তবে ছয় মাস অতিক্রম করলেও কাঙ্ক্ষিত সংস্কার ও জনগণের প্রত্যাশা পূরণে সরকারের অবস্থান হতাশা তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন। বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন ও সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের পদক্ষেপ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, যদিও সরকারপ্রধানের কাজের প্রতি নিষ্ঠা ও উদ্যোগের প্রশংসাও করেন।

পরবর্তীতে দেশের স্থিতিশীলতা ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সরকারকে জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন, দুর্নীতি রোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, পাইকারি দলীয়করণ বন্ধ, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান এবং পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। 

এসআর

সম্পর্কিত খবর