[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাওয়ের ঘোষণা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ১০:১৪ পিএম

সংগৃহীত ফাইল

গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই কয়েক দফায় জ্বালানি খাতের বিভিন্ন পণ্যের দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।


শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জের সংঘর্ষে দৃষ্টিশক্তি হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, অনেক এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এনসিপি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি সতর্ক করে বলেন, মূল্য বৃদ্ধি কার্যকর করা হলে পেট্রোবাংলা ঘেরাও করা হবে।

এসআর

সম্পর্কিত খবর