[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

প্রাথমিক স্তরে সংগীত শিক্ষা বাধ্যতামূলক করায় ইসলামী আন্দোলনের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর দক্ষিণ।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল মজুমদার এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

তারা বলেন, প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা সময়ের দাবি।

সন্তানদের গান শেখানোর উদ্দেশ্যে অভিভাবকরা প্রাথমিক বিদ্যালয়ে পাঠান না বলেও উল্লেখ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় শিক্ষার পরিবর্তে সংগীত শিক্ষা বাধ্যতামূলক করা ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে আঘাত।

এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতারা।

এসআর

সম্পর্কিত খবর