[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন, রাজধানীতে কর্মসূচি ঘোষণা ১১ দলের জোটের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ১:৩৮ পিএম

সংগৃহীত ছবি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

জোটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জোটের এক নেতা হামিদুর রহমান আযাদ। বৈঠকে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।


তিনি আরও জানান, আগামী ৭ এপ্রিল জোটের শীর্ষ পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে।


সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদ পরিচালনায় ব্যর্থতা দেখা যাচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কারের পরিবর্তে কেবল সংবিধান সংশোধনের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে রাজপথে আন্দোলনই জোটের প্রধান কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।


জোট নেতারা মনে করছেন, তাদের দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করা হবে।

এসআর

সম্পর্কিত খবর