[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ১:৩১ এএম

সংগৃহীত ছবি

দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এসএমই ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভার আয়োজন করে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল।

মন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের দেশের মূলধারার অংশ হিসেবে নিজেদেরকে ভাবতে হবে এবং পারস্পরিক ঐক্য অটুট রাখা জরুরি। বর্তমান বিশ্বে সংঘাত ও বিভাজন বাড়ছে উল্লেখ করে তিনি সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।


তিনি আরও জানান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সরকার কাজ করবে। তাদের উন্নয়নের জন্য আলাদা তহবিল গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হতে পারে।


এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। তার মতে, সব সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


সভায় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ’র সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর